এক জয়ে আনন্দিত হতে চান না রাকিব

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪৬

খেলা শেষে খুশি রাকিব হোসেন। স্ট্রাইকার ফুটবলার ইনজুরি নিয়ে মাঠে নেমেছিলেন। জাতীয় দলের ক্যাম্প চলাকালীন থেকেই রাকিব ইনজুরিতে ছিলেন। গতকাল মালদ্বীপের বিপক্ষে সমতাসূচক গোল এনে দিয়েছেন রাকিব। খেলা শেষে বলছিলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

রাকিব বললেন, ‘আমরা তখন লং বলে খেলাতম। এখন পাসিং ফুটবল খেলছি। আমরা এখন বিল্ডআপ ফুটবল খেলছি। আক্রমণে আগের চেয়েও গতি এসেছে। গতিময় ফুটবল খেলতে পারছি। এই ম্যাচ নিয়ে খুব বেশি আনন্দিত হতে চাই না। এক জয় নিয়ে আনন্দ করার কিছু নেই। আমরা সামনের ম্যাচে ভুটানকে হারাতে চাই।’ 

মালদ্বীপের অধিনায়ককে ম্যাচে হারের কারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘কিছুই বলার নেই’—এ কথা বলেই তিনি চলে যান।

ইত্তেফাক/জেডএইচ