‌‘স্ত্রীর সঙ্গে পরকীয়া’, বন্ধুর গলাকেটে রক্ত পান 

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:২১

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধুর গলা কেটে রক্ত পান করেছেন এক ব্যক্তি। ভারতের কর্ণাটকে ঘটেছে এ ঘটনা। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয়। তিনি সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশ নামের বন্ধুর অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে একদিন মহেশকে ডাকেন বিজয়। এরপর তাদের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ের রাগের মাথায় বিজয় ধারালো অস্ত্র দিয়ে মহেশের গলা কাটেন। 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি পুরো এক ঘটনা তার মোবাইলে ধারণ করেছেন। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় মহেশকে মাটিতে ফেলে ধরে আছে এবং তার গলা থেকে বের হওয়া রক্ত পান করছেন। এ সময় মহেশকে মারধর করতেও দেখা যায়। 

পুরো এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই বিজয়কে গ্রেপ্তার করা হয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, কেঞ্ছারলাহালি পুলিশ স্টেশনে বিজয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মহেশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইত্তেফাক/এসআর/কেকে