নিজের করা ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৩:৩০

শেরপুরের নকলায় সোমবার (২৬ জুন) সকালে শিয়ালের জন্য করা ফাঁদে বিদ্যুতাড়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছেন।

মৃত আব্দুর রফিজ (৫৫) নকলা পৌরসভার চরকৈয়া এলাকার কৃষক মৃত ইমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুর রফিজ জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে নিজের শসা ক্ষেতের চারদিকে শিয়াল মারার ফাঁদ তৈরি করে রেখে ছিল। সোমবার ভোরে  সেখানে কোদাল দিয়ে বীজ তলার ড্রেন নির্মাণ করার সময় পা পিছলে জিআই তারের ওপর পড়ে গেলে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দিকে সকাল সাড়ে ৭টার শেরপুর ও ঢাকা মহাসড়কের নকলা উপজেলা পরিষদের সামনে ফুলপুর থেকে আসা একটি সিএনজি ও বিপরীত মুখথেকে আসা ভটভটির সংঘর্ষে  মাদ্রাসার এক কর্মচারী  নিহত হন।

নিহতের আব্দুল ওয়াদুদ (৫০)  উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামের বাসিন্দা ও  শেরপুরের শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার চর্তুথ শ্রেণির করর্মচারি।

নকলা থানা ওসি রিয়াদ মাহমুদ জানান,  খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে। এছাড়া কৃষকের মৃত্যুর ঘটনায় লাশ সুরতহাল প্রস্তুত করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/আরএজে