ঈদুল আযহা উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায় ফেসবুক বন্ধুদের নিমন্ত্রণ করেছেন। রোববার (২৫ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এ নিমন্ত্রণ জানান।
ফেসবুক পোস্টে তিনি জানান, আগামী ২৮ জুন থেকে ১ জুলাই ঈদের ছুটি উপলক্ষে আমার নির্বাচনী এলাকায় ফেসবুকের বন্ধুদের ঘুরে আসার আমন্ত্রণ রইলো। এ সময় আড়ানীর বাসায় থাকা-খাওয়াসহ আম পাড়া ও খাওয়া এবং আত্মীয়-বন্ধুদের জন্য অন্তত এক ঝুড়ি আম নিয়ে আসা ফ্রি, গ্রাম এবং দর্শনীয় স্থান, নদী ও চর ঘুরে দেখা, শেখ হাসিনার দায়িত্বকালীন গ্রামের জীবনযাত্রার পরিবর্তন সরেজমিনে দেখার আমন্ত্রণ রইলো।
পোস্টে তিনি বলেন, তবে শর্ত একটাই। অভিজ্ঞতাটুকু আমার সঙ্গে শেয়ার করতে হবে। চাইলে পাবলিকলিও শেয়ার করতে পারেন।
