বর্ষসেরা রোটারিয়ানদের পুরস্কার বিতরন

আপডেট : ২৬ জুন ২০২৩, ২০:৩০

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮১’র জাতীয় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ জুন) ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি নেতা মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর নির্বাচিত মো. আশরাফুজ্জামান নান্নু, গভর্নর নমিনি আরিফ জেবটিক, হাফিজ ইউ বিপ্লব, শহীদুল বারীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সফল রোটারিয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি। বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী এবং অন্যান্য সেরা রোটারিয়ানরা।

গভর্নর এম এ ওয়াহাব বলেন, বছর ধরে সেরা পারফর্মারদের পুরস্কার প্রদানের ফলে ভবিষ্যতে রোটারিয়ানরা মানবিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবেন। অনুষ্ঠানে সারা দেশের রোটারি ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেড