টাঙ্গাইলের মির্জাপুরে লালমনি এক্স প্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন।
নিহত সজিব হোসেন (২২) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওলাবাজার গ্রামের আব্দুল জলিল মিয়া ছেলে।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. কামরুল হাসান জানান, সোমবার রাত ১০টার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনের পুর্বপাশে এলে ট্রেন লাইনের ওপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারে জড়িয়ে পরে সজিব হোসেন নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা রেমন হোসেনসহ আরও তিন যাত্রী আহত হন।
তিনি জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
