আওয়ামী লীগ সকল ধর্মের মানুষের পরম বন্ধু: ড. সেলিম মাহমুদ

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯:৪১

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সকল ধর্মাবলম্বী মানুষের পরম বন্ধু। আওয়ামী লীগের কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ। ‌পঁচাত্তরে সপরিবারে জাতির পিতাকে হত্যার পর থেকে আওয়ামী লীগের বাইরের সরকার গুলোর সময় এদেশে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষের ওপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। আওয়ামীলীগ সে সকল নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে আবির্ভূত হয়েছে। এদেশের হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘু মানুষ জানেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেটি তাদের কল্যাণে কাজ করে। 

চাঁদপুরের কচুয়ার সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৬ তম রথযাত্রা উপলক্ষে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

ড. সেলিম মাহমুদ বলেন, সংবিধানে জাতির পিতা প্রবর্তিত ধর্মনিরপেক্ষতার বিধান যা পঁচাত্তরের পরে জেনারেল জিয়ার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী শক্তি বাতিল করেছিল, শেখ হাসিনার সরকারের সময় ধর্মনিরপেক্ষতার বিধান আবার সংবিধানে  পুনঃপ্রতিষ্ঠিত হয়।‌‌ ধর্মীয় সংখ্যালঘু মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, তার সবটুকুই আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের ধর্মীয় সংখ্যালঘু সকল মানুষ নিরঙ্কুশভাবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সমর্থন করবে। 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কচুয়া উপজেলা শাখার সভাপতি প্রানধন দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কচুয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার,  কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি

ফনিভূষন মজুমদার তাপু, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদ উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক,  সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সাচার রথউৎসব কমিটির শুকদেব গোস্বামী, ১ নম্বর সাচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, ২ নম্বর পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস মোল্লা, ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয় প্রমুখ, সাচারের প্রাক্তন ছাত্রনেতা সোহেল মাহমুদ, ছাত্রলীগ নেতা প্রদীপ সরকার প্রমুখ।

ইত্তেফাক/এএএম