সেমিতে ওঠায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন মোরাসালিনরা

আপডেট : ২৯ জুন ২০২৩, ১০:৩২

১৪ বছরের প্রতীক্ষা শেষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জামাল-মোরসালিনদের জন্য ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। 

বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই বোনাস ঘোষণার কথা জানিয়ে বলেন, বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বাফুফের সভাপতি।  

বড় অঙ্কের এই বোনাসের ঘোষণা জামাল-তপুদের আরও ভালো খেলতে বাড়তি অনুপ্রেরণা দেবে বলেই বিশ্বাস করেন বাফুফের কর্তারা।

সবশেষ ২০০৯ সালে সাফের শেষ চারে খেলেছিলো বাংলদেশ। আর ফাইনাল খেলার রেকর্ড তো আরও চার বছর আগে ২০০৫ সাফে। আর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একমাত্র ২০০৩ সালে। এবার ভারতের সাফে সেমিতে উঠে ঈদের আগের দিন দেশব্যাপী বাড়তি খুশির মাত্র যোগ করেছে লাল-সবুজের জার্সিধারীরা। 

ইত্তেফাক/এসএস