যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলিতে নিহত ২, আহত ২৮  

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬:৫৪

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

গোলাগুলিতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির পুলিশের এক মুখপাত্র জানান। সিএনএন জানিয়েছে, আহত নয়জন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, 'ব্রুকলিন ডে' নামের এক অনুষ্ঠানে লোকেরা জড়ো হলে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

ফক্স নিউজ বলছে, ২০ থেকে ৩০ টি গুলি চালানো হয়েছে। তবে হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। 

বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লির জানান, দিবাগত রাত সাড়ে ১২ টা পরে পুলিশের কাছে একাধিক ফোন আসে। তিনি জানা, হামলাকারী ও হামলার সম্পর্কে কোনো তথ্য না এলেও তদন্তকারীরা এ নিয়ে তদন্ত করছেন। 

বাল্টিমোরের মেয়র ব্রান্ডন স্কট এই ঘটনাকে বেপরোয়া ও কাপুরোষিত হিসেবে উল্লেখ করেছেন।

ইত্তেফাক/এএএম