টাঙ্গাইলে মহাসড়কে ১০ কি‌লো‌মিটার যানজট

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৫:৫১

প্রাইভেটকার ও ট্রা‌কের সঙ্গে সংঘর্ষের কার‌ণে টাঙ্গাইলে মহাসড়কে ১০ কি‌লো‌মিটার জুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতীর পোকারচর এলাকায় এ দুর্ঘটনার পর মহাসড়‌কের চরভাবলা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত এ যানজট সৃষ্টি হ‌য়।  

এদি‌কে মহাসড়‌কে যানজট হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী প‌রিবহন ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে চলাচল কর‌ছে। এতে ওই আঞ্চ‌লিক সড়কে কোথাও কোথাও যানবাহন ধীরগ‌তিতে চলাচল করছে।

মহাসড়‌কের চরভাবলা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। ছবি: ইত্তেফাক

এব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই গোলাম রব্বানী ব‌লেন, মহাসড়‌কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘ‌টে। এতে একজন নারী আহত হয়। দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে যানবাহ‌নের চাপ বে‌ড়েছে। এতে ধীর‌গতি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

ইত্তেফাক/আরএজে