কুড়িগ্রামে নারীসহ সড়কে গেল দুইজনের প্রাণ

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭:১৭

কুড়িগ্রামে রাজারহাটে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) সকালে রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) ও রাজারহাট নাজিমখান এলাকার সেলিনা বেগম (৩৫)।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দি‌কে উপজেলার মি‌লেরপাড় বাজারের কাছে উলিপুরগামী একটি পিকআপ ভ্যান ও রাজারহাটগামী এক‌টি পিকআপের সঙ্গে রাজারহাটগামী এক‌টি যাত্রীবাহী অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং সেলিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এবি/পিও