দিনাজপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৩৪

দিনাজপুর ও রংপুর মহাসড়কের ভুষিরবন্দর বাজার এলাকায় বুধবার রাতে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার বীরগা গ্রামের দাইবুল্ল্যা শাহপাড়ার আনিসুর রহমানের ছেলে মোজাহার আলী (১৬) ও নিহত মোজাহারের চাচাতো ভাই সাকিব (১৮) পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলামের ছেলে। তারা পেশায় ভিডিওগ্রাফার।

স্থানীয়দের বরাতে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দরের তেঁতুলিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে দুই চাচাতো ভাই মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সদর উপজেলার বীরগা এলাকায় যাচ্ছিলেন। পথে আত্রাই নদীর ব্রিজের সামনে এসে পৌঁচ্ছালে বিপরীতদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপায় দিলে ঘটনাস্থলে নিহত হন।

ইত্তেফাক/আরএজে