হালখাতা করা হলো না জাহিরুলের

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪:৩১

পাবনার সাঁথিয়ায় নিজ কর্মস্থলে হালখাতা অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ভাই আহত হন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার কাবারীকোলা গ্রামের মাসুদ মুন্সীর ছেলে কীটনাশক ব্যবসায়ী জামিরুল মুন্সী (৪০) ও একই গ্রামের জালাল মুন্সীর ছেলে ও স্নাতকের ছাত্র বাবু (২৫)।

নিহত শিক্ষার্থী বাবু ও কীটনাশক ব্যবসায়ী জামিরুল মুন্সী

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই ইসলাম আলী জানান, বৃহস্পতিবার জামিরুলের কীটনাশকের দোকানের হালখাতা। তাই এদির ভোর ৬টার দিকে জামিরুল চাচাতো ভাই বাবু ও ফারুককে নিয়ে মোটরসাইকেলযোগে কাশিনাথপুরে রওনা হন। পথে মধ্যে চন্ডিপুর রেললাইন অতিক্রমের সময় পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে  ঘটনাস্থলেই দুই চাচাতো ভাই নিহত হন। অপর ভাই ফারুক সিকদার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

ইত্তেফাক/আরএজে