লালমনিরহাটের আদিতমারী উপজেলার পাঠানটারী নামকস্থানে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, আদিতমারী থেকে ব্যাটারী চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী নামক স্থানে পৌঁছালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
আরো পড়ুন : টেকনাফে বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী নিহত
তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
