এবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুই জন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
আল জাজিরার করেস্পন্ডেন্ট অ্যালন ফিশার বলেছেন, আজ শুক্রবার সকালে এ অভিযান শুরু হয়। স্থানীয় কিছু বাসিন্দা একে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। এতে করে হামজা মকবুল ও খাইরি শাহীন নিহত হয়েছেন।
ফিশার জানান, ইসরায়েলি বাহিনী দুই ব্যক্তির খোঁজে এ অভিযান চালায়। যার একজন হচ্ছে আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পৃক্ত। ওই দুই ব্যক্তিকে নাবলুসের এক বাড়ির মধ্যে শনাক্ত করে ইসরায়েলি বাহিনী।
এরপর ইসরায়েলি বাহিনী লাউড স্পিকারে করে ওই দুই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলে। তবে তারা বিস্ফোরক বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে আরও সেনা মোতায়েন করে ইসরায়েলি বাহিনী।
পরবর্তীতে ওই বাড়িতে এক ধরনের সংঘাত শুরু হয় ইসরায়েলি সেনা ও ওই দুই ব্যক্তির মধ্যে। ওই বাড়ির মধ্যেই গুলিতে তারা নিহত হয়েছেন বলে জানান ফিশার।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি চলতি সপ্তাহে পুলিশের ওপর হামলায় জড়িত ছিল। গেল সম্পাহে জেনিন শরণার্থী শিবিরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়। এরপরেই সবশেষ আবার পশ্চিম তীরে অভিযান চালালো ইসরায়েলি বাহিনী।
