দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দুই হাজার ১৬৫ জন।
শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ জন ও ঢাকার বাইরের ১১০ জন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৬৮ জন।
