স্বর্ণপদক জয়ী হৃদিকাকে জেলা প্রশাসনের সম্মাননা

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৬:২২

জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতার উচ্চাঙ্গ ও লোক নৃত্যে স্বর্ণপদক বিজয়ী হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নৃত্য শিল্পী ইসরাত জাহান হৃদিকা সম্মাননা জানানো  হয়েছে।

সোমবার (২৪) জুন সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হৃদিকার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ সম্মানী হিসেবে তুলে দেন। 

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হৃদিকা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নবম বারের মত স্বর্ণপদক লাভ করেছে।

আরও পড়ুন: স্কুলছাত্রকে নেশা করতে নিষেধ করায় শিক্ষক লাঞ্ছিত

হৃদিকার বাবা ভোলা জেলা জজশিপের নাজির হোসেন শাহ ও মা গৃহিনী মোহসেনা ফাতেমা রুবি।

জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে হৃদিকা এ পর্যন্ত ১৬টি পদক পেয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি স্বর্ণপদক, ৪টি  রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক। 

ইত্তেফাক/অনি