‘ইত্তেফাক ডিজিটাল’ ইউটিউব চ্যানেলের ‘সিলভার প্লে’ বাটন অর্জন

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২৩:৫৭

‘ইত্তেফাক ডিজিটাল’ ইউটিউব চ্যানেল সম্প্রতি এক লাখ সাবক্রাইবার অর্জন করেছে। এ কারণে ইউটিউবের পক্ষ থেকে ‘সিলভার প্লে’ বাটন পাঠানো হয়। সেটিকে স্মরণীয় করে রাখতে ইত্তেফাক অফিসে শনিবার (৮ জুলাই) বিকালে ইত্তেফাক ডিজিটাল পরিবার ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করে।

দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন সিলভার প্লে বাটন আনবক্সিং করার পাশাপাশি কেক কাটেন এবং কর্মীদের উদ্দেশে আরও দর্শক ও পাঠকপ্রিয়তা অর্জনের জন্য কাজ করার দিক-নির্দেশনা দেন।

বর্তমানে ইউটিউব চ্যানেলটির সাবক্রাইবার ১ লাখ ২০ হাজার। 

এ সময় ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, ইত্তেফাক ডিজিটালের বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম