শিবগঞ্জের কানসাটে যানজটে আম ব্যবসায়ী ও যাত্রীদের ভোগান্তি

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৯:৫০

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট বাজার এখন যানজটের রাজধানীতে পরিণত হয়েছে। ভোগান্তিতে অস্থির হাজার হাজার মানুষ। শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন পড়ছে ভোগান্তিতে। ভোগান্তীরা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

তাদের ভাষ্য, প্রশাসন নিরব থাকার কারণে যানজট দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

প্রশাসনের ভাষ্য, মনিটরিংয়ের মাধ্যমে যানজট কমানো হয়েছে। 

সরেজমিনে শুক্রবার (৭ জুলাই) ও শনিবার (৮ জুলাই) কানসাট বাজারে ঘুরে যানজটে ভয়াবহ চিত্র দেখা গেছে।

শিবগঞ্জের কানসাট বাজার এখন যানজটের রাজধানীতে পরিণত। ছবি: ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডের কানসাট বাজার এলাকার হতে ধোপপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী শতাধিক ট্রাক, যাত্রীসহ অটো, মাহেন্দ্র, রিকশা, ভ্যান যানবাহন দাঁড়িয়ে থাককে দেখা গেছে। শুধু সেখানেই

নয়, কানসাট ব্রিজ এলাকা হতে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার গোপালনগর মোড় হতে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার, গোপালনগর মোড় হতে রাজার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার, কানসাট ব্রিজ হতে পশ্চিমে প্রায় এক কিলোমিটার যানবাহন

যানজটের কবলে পড়ে আটকে আছে। অনেকেই আবার রোগী নিয়ে আটকে পড়ায় রোগীর কষ্টে যেন আকাশবাতাস ভারী হয়ে উঠছে।

চাঁপাইনববগঞ্জ দেবী নগর থেকে ভ্যানে আম নিয়ে আস জাইনুদ্দীন বলেন, আমের ভ্যান নিয়ে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি। জানি না কখন আমের বাজারে ঢুকতে পারবো। কখনই বা আম বিক্রি করতে পারবো।

একই কথা বললেন চককীর্তি থেকে আসা রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন ও শিবনগর থেকে আসা জোহরুল ইসলামসহ প্রায় ২৫/৩০ জন ভ্যানে করে আম বিক্রী করতে আসা আম বিক্রেতার একই অবস্থা বলে জানালেন।

সোনামসজিদ থেকে পাথরবোঝাই ট্রাক পাথর আনলোড করে আবার সোনামসজিদ ফিরে যেতে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক জেমসহ আরো কয়েকজন চালক বলেন যে প্রায় দুই ঘণ্টা যাবৎ দাঁড়িয়ে আছি। জানি না কখন গন্তব্যে যেতে পারবো।

শুক্রবার ও শনিবার কানসাট বাজারে ঘুরে যানজটে ভয়াবহ চিত্র দেখা গেছে। ছবি: ইত্তেফাক

তারা বলেন, প্রতিবছরই আমের মৌসুমে আমাদেরকে এভাবেই যানজটের শিকার হতে হয়।

তবে এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন, যদিও এটি ট্রাফিক পুলিশের কাজ, তবুও আমরা বৃহত্তর জনস্বার্থে প্রতিদিন পাঁচজন করে পুলিশ মোতায়েন করে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সফল হয়েছি।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর কানসাটে যানজট অনেকটা কম। তাছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রায় মনিটরিং করে যানজন নিরসন করছি।  

ইত্তেফাক/আরএজে