পাঁচ নির্দেশনা মাথায় রেখে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:৪৭

ঈদুল আজহার ছুটি শেষে সরকারি পাঁচ দফা নির্দেশনা মাথায় রেখে আজ রোববার থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

সারাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের বিষয়টি মাথায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের ফুলের টব নিয়মিত পরিষ্কার করা ও যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

এছাড়া উপস্থিত শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে প্রতিদিন শিক্ষার্থীদের জানাতে বলা হয়েছে। এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের জানাতে হবে।

আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আজ উল্লেখিত নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

ইত্তেফাক/এসকে