চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল, জরিমানা আদায়

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০:২২

নোয়াখালী চাটখিলে গণ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে হিমালয় বাস কাউন্টারের ম্যানেজার সামছুল আলমকে (৪৫) ৭ দিনের এবং বাবা-মাকে মারধরের অভিযোগে ফজলু (৩২) এবং সামছুল আলম (৪০) নামে দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার পুরুষোত্তমপুর গ্রামে এবং আফসরখিল গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় বলেন, পরিবহন সড়ক আইন অনুযায়ী শামছুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

 

ইত্তেফাক/এবি/পিও