মাদারীপুরের রাজৈরে শ্যালককে পিটিয়ে হত্যার করারি অভিযোগ উঠেছে ভগ্নিপতি রাজ্জাক ফকিকের বিরুদ্ধে।
সোমবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই রাজ্জাকসহ সাত জনকে আসামি করে মামলা দায়ের করে। এরপরই অভিযুক্ত রাজ্জাকের মা রুমা বেগমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে রোববার (৮ জুলাই) রাতে উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে অভিযুক্তের বাড়িতে হত্যার এ ঘটনা ঘটে।
নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিন পাড়া গ্রামের আবদুল রউফ শেখের ছেলে।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পরকীয়ার সন্দেহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম রাজৈর ছুটে যায় এবং মারধর ঠেকাতে গেলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত রাজ্জাক পালিয়ে যাওয়া অভিযুক্তের মা রুমা বেগমকে গ্রেপ্তার করা হয়ে বলে জানান ওসি।
