খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়ার আবুল বাশারের ছেলে এসএম কামরুল ইসলাম (৪০) এবং দক্ষিণ কাটিয়ার ইন্তাজ আলী ছেলে নান্নু মিয়া (৩৮)। নিহতরা সাতক্ষীরা স্টার কেবল্স এ কাজ করতেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্স চালক হযরত আলী বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। তিনি তালা উপজেলার ভায়ড়া গ্রামের এলাহি বক্স বিশ্বাসের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা সার্জিক্যাল ক্লিনিকের একটি এ্যাম্বুলেন্স মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দুইজন মোটরসাইকেল আরোহী সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী আহত এ্যাম্বুলেন্স চালক হযরত আলীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: মুক্তাগাছায় বইতিসই বাস সার্ভিস চালু
পাটকেল-ঘাটা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রেজা-উল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুইটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার হবে। দুর্ঘটনায় কবলিত এ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল পুলিসের হেফাজতে রয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
