আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৪৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোহর আলী (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মোহর আলী উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকার মৃত কালাই মিয়ার ছেলে।

এর আগে, সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট সড়কের মানিকপুর বাজার এলাকায় বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতিতে ঢাকা পাঠানো হলে রাত ১০টায় তিনি মারা যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে