মুরাদনগরে উদ্ধার লাশের ৮ দিনেও পরিচয় মেলেনি 

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:২১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ৮ দিন পেরিয়ে গেলেও পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। শুক্রবার (৭ জুলাই) উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পুরাতন গ্যাস ফিল্ডেরে পাশের কৃষি জমি থেকে যুবকটির লাশ উদ্ধার করে বাঙ্গরা থানা পুলিশ।

বাঙ্গরা থানা পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে তারা জানতে পারে সোনাকান্দা গ্রামের পূর্বপাশে জামালের ধানক্ষেতে অজ্ঞাতনামা যুবকের লাশ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই সফিক উল্লাহর নেতেৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশ গুম করার লক্ষ্যে এই স্থানে লাশ ফেলে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল লাশ প্রেরণ করা হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/এসজেড