মানহানির দুই মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩১ জুলাই

আপডেট : ১২ জুলাই ২০২৩, ২০:৩৬

ভুয়া জন্মদিন পালনের অভিযোগে করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামন নুর এ আদেশ দেন।

বুধবার এ দুই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ শুনানি হয়।

জানা যায়, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলাটি  করেন। অন্যদিকে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরও একটি মামলা করেন।

ইত্তেফাক/এবি/পিও