‘আসেন খেলি’ ডাকছেন ওমর সানী

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:০৯

এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী ব্যবসা আর পরিবার নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব তিনি। বিভিন্ন সময় ফেসবুকে নানা ঘটনা নিয়ে পরোক্ষভাবে পরামর্শ মূলক কথা লিখে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। 

সেই ধারাবাহিকতায় বুধবার (১২ জুলাই) রাতে ফেসবুকে স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। এক ঈদ স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়, আসেন খেলি।

 

রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী- এভাবে সারা বছর আমাদের ছবি চলতো।’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fimran.hawlader.758%2Fposts%2F1010115010142725&show_text=true&width=500" width="500" height="304" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। 

ইত্তেফাক/পিএস