সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে গলা কেটে হত্যার অভিযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৩:০৮

টাঙ্গাইলের ঘাটাইলে সিধ কেটে ঘরে ঢুকে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামে এ ঘটনায় নিহত আলম মিয়া ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, বুধবার (১২ জুলাই) রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/আরএজে