দুর্বৃত্তদের কোপে ঝিনাইদহে যুবদলের এক নেতার হাতের কবজি বিছিন্নের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সামনে এঘটনায় আহত লিটন হোসেন একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক অভিযোগ, লিটন বাড়িবাথান গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসছিলেন। পথে কাগলাকানাই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে পৌঁছালে যুবলীগের রাজনের নেতৃত্বে একদল দুর্বত্ত তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে তারা এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে যুবদল শুক্রবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, রাজনের নেতৃত্বে লিটনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছেন।
