নারী এককে নতুন চ্যাম্পিয়ন পাবে উইম্বলডন

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:৩৯

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বেলারুশ টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। লন্ডনে চলমান উইম্বলডনেও তিনি ছিলেন নারী একক অন্যতম ফেবারিট। তবে সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে তিউনিশিয়ান টেনিস সুন্দরী ওনস জাবেরর কাছে হেরে বিদায় নিতে হয় আসর থেকে। 

ছবি: সংগৃহীত

অন্যদিকে টাকা দ্বিতীয় বারের মতো উইম্বলডন ফাইনালে উঠে যান জাবের। গতবার জাবের ফাইনালে এলেনা রিবাকিনার কাছে হেরেছিলেন। তবে এবার শিরোপা জয়ের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন প্রথম বারের মতো উইম্বলডনের ফাইনালে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় মার্কেতা ভনদ্রুসোভাকে। 

ছবি: সংগৃহীত

দুজনের সমানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে নারী এককের ফাইনাল ম্যাচ। এর আগে গত বৃহস্পতিবার সাবালেঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলতে নেমে প্রথম সেটেই হেরে পিছিয়ে যান জাবের। কিন্ত শেষ অবধি দ্বিতীয় সেটে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিউনিশিয়ান এ টেনিস তারকা। গোটা ম্যাচ জুড়েই তুমুল লড়াই চালিয়েছেন এ দুই টেনিস সুন্দরী। এছাড়া অন্য সেমিফাইনালের ম্যাচে মার্কেতা ভনদ্রুসোভা ৬-৩, ৬-৩ গেমে হারান এলিনা সিতোলিনাকে।

ইত্তেফাক/এসএস