‘অদৃশ্য’-এ আসছেন মাহফুজ-অপি

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:১৩

‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। দর্শকের ভালোবাসায় পূর্ণতাও পেয়েছেন তিনি। এরইমধ্যে জানালেন প্রথমবারের মতো কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘অদৃশ্য’ নামে একটি সিরিজে অপি করিমের বিপরীতে দেখা যাবে তাকে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সিরিজের শুটিং প্রক্রিয়াও প্রায় শেষের পথে। মাহফুজ আহমেদ জানান, ‘এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। সেটা গল্প যেমন শুটিং অভিজ্ঞতাও তেমন। এভাবে কাজ করা হয়নি আগে। এর বেশি কিছু আমি বলতে পারছি না। যা বলার নির্মাতাই বলবে।’

সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। তিনি জানান, ‘অদৃশ্য’ নামের সিরিজটির ৫০ ভাগ শুটিং এরমধ্যে শেষ করেছেন। বাকিটাও চলছে দ্রুত। ২২ সেপ্টেম্বর নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

ইত্তেফাক/পিএস