এসসিআরএফের প্রতিবেদন

সড়ক দুর্ঘটনায় বেড়েছে শিশুমৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৫:০২

চলতি বছরের প্রথম তিন মাসের তুলনায় পরের তিন মাসে শিশুমৃত্যুর হার বেড়েছে প্রায় ১৭ (১৬ দশমিক ৬৬) শতাংশ। একই সময় সড়ক দুর্ঘটনায় নারীমৃত্যুর হার কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ। 

গত শুক্রবার শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। সড়ক দুর্ঘটনার ওপর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছয় মাস পর্যবেক্ষণ চালিয়ে ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এসসিআরএফের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সারা দেশে ২ হাজার ৭৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৮৯৮ জন নিহত ও ৪ হাজার ৭২০ জন আহত হয়েছেন। এর মধ্যে প্রথম তিন মাসে ১ হাজার ৩০২টি দুর্ঘটনায় ১ হাজার ৪৮৪ জন নিহত ও ২ হাজার ৪৮৫ জন আহত হন। পরের তিন মাসে ১ হাজার ৪৭৯টি দুর্ঘটনায় নিহত ১ হাজার ৪১৪ জন ও ও আহত হন ২ হাজার ২৩৫ জন। 

পর্যালোচনায় দেখা যায়, গত তিন মাসে নিহত ও আহতের হার আগের তিন মাসের তুলনায় যথাক্রমে ৪ দশমিক ৭১ ও ২০ দশমিক ৬ শতাংশ কমেছে।

ইত্তেফাক/এমএএম