নাগেশ্বরীতে বন্যার উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ৩ হাজার পরিবারের

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭:১৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে রয়েছে ঘর-বাড়ি ও রাস্তাঘাট। শনিবার দিন ও রাতে পানি কমে বন্যার কিছুটা উন্নতি হয়। কিন্তু দুর্ভোগে রয়েছেন পানিবন্দী ৩ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ।

উজানের ঢেউ ও বৃষ্টিতে চলমান বন্যায় দুধকুমারের বাঁধ ভেঙে প্লাবিত হয় উপজেলার বামনডাঙ্গা, রায়গঞ্জ, বেরুবাড়ি, কালীগঞ্জ, নুনখাওয়া, নারায়ণপুর, কেদার, কচাকাটা, বল্লভেরখাস ইউনিয়নের বেশিরভাগ, পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটাসহ কিছু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়ে ৩ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। শনিবার দিন ও রাতে পানি কমে বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো ডুবে আছে বেশিরভাগ রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি। এতে দুর্ভোগে রয়েছেন বানভাসি মানুষ। সৃষ্টি হয়েছে খাবারের সংকট।

বন্যার পানিতে ডুবে গেছে ঘর-বাড়ি। ছবি: ইত্তেফাক

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে বানভাসিদের জন্য ৫৯ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণ করা হচ্ছে।’

ইত্তেফাক/কেএস/এএএম