চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলায় সাহাব উদ্দিন সাবু (৩০) নামের এক যুবকের খাটের নিচ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ মিয়া পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়। জানা যায়, আটক যুবক শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের মো. নবী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি মো. মোবারক হোসেন। তিনি বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে যুবকের খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় পাঁচ কেজি গাঁজা এবং নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়। যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার দায়ের করা হয়েছে।
