অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার (১৮ জুলাই) মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আপন ফুফাতো ভাইকে হারিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মামাতো ভাই আজাদুল ইসলাম বেপারী মাসুম (আনারস)।
এছাড়া শিবচরের মাদবরেরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবে আব্দুর রাজ্জাক মাদবর (ফুটবল) ও রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম টিটন (মোরগ) মাকায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আজাদুল ইসলাম বেপারী মাসুম (আনারস) ৪,৯৮১ ভোট এবং তার নিকটতম প্রার্থী তারই ফুফাতো ভাই আব্দুল গাফফার মুন্সি সোহাগ ( চশমা) ৩৯৬৬ ভোট পেয়ে প্রায় ১০১৫ বেশি ভোট পেয়ে পরাজিত করেছেন। অর্থাৎ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন আজাদুল ইসলাম বেপারী মাসুম।
উপজেলার মাদবরের চর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জাহাঙ্গীর মোড়লের মৃত্যুতে পদটি খালি হওয়ায় ওই ওয়ার্ডে সদস্য পদে আব্দুর রাজ্জাক মাদবর (ফুটবল) ১০০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জলিল মোড়ল (তালা) পায় ৯৮০ ভোট। তাছাড়া রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান মোল্লার মৃত্যুতে পদটি খালি হওয়া ওই ওয়ার্ডে সাইফুল ইসলাম টিটন (মোরগ) ৫১৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনুস মোল্লা (ফুটবল) পেয়েছে ৪০২ ভোট।
রিটার্নিং কর্মকর্তা এস এম এ কাদের বলেন, প্রশাসনের সার্বিক সহযোগীতায় সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন হতে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগীতা ছিল উল্লেখযোগ্য। প্রশাসনের কঠোর নজরদারিতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে আমরাও খুশি।
