কয়েকদিন ধরে একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন অভিনেত্রী পরীমণি। জ্বরে আক্রান্ত ছোট্ট রাজ্যের হাতে ক্যানোলা পরানো হয়েছে। এদিকে আদরের সন্তানের অসুস্থতায় নিজেকে সামলাতেই যখন হিমশিম খাচ্ছেন পরীমণি, তখন শরিফুল রাজ দেশের বাইরে অবস্থান করছেন। এরই মধ্যে হঠাৎ ফেসবুকে নিজের ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেন রাজ। বিষয়টিকে নেটিজেনরা ইতিবাচক হিসেবে নিচ্ছেননা। ছেলের প্রতি রাজের দায়বদ্ধতা প্রশ্ন তূলছেন অনেকে।
রাজের ছবিতে এক নেটিজেন লেখেন, ‘সত্যিই আপনি এইরকমই মুখোশধারী!! স্যালুট!! আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা কি আপনার আসল চেহারা?’
অপর এক নেটিজেন লেখেন, ‘হ্যা এটাই আপনার আসল রুপ। বাবা হিসেবে নূন্যতম দায়িত্ব পালন করা উচিৎ। নাকি দায়িত্ব শুধু জাস্ট ফ্রেন্ডদের জন্য সীমাবদ্ধ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘নিজের ভেতরটা ও এমনি ছবির মত। বাচ্চাটা অসুস্থ আর এনি রং তামাশায় ব্যাস্ত।’
এ ছাড়া অনেক ব্যবহারকারী রাজকে বিভিন্নভাবে তিরস্কার করেন। অনেকে আবার বাবা-মা হিসেবে এই দম্পত্তির ভূমিকার পার্থক্যের কথা উল্লেখ করে কটাক্ষও করেন।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fimsarifulrazz%2Fposts%2F840851047818724&show_text=true&width=500" width="500" height="580" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
এদিকে সারাক্ষণ অসুস্থ ছেলের পাশে একা লড়াই করতে গিয়ে পরী অনেকটাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তিনিও ফেসবুকে মন খারাপের কথা জানান দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। সম্প্রতি একটি পোস্টে পরী লিখেছেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম করেন, তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া।’
পরী আরও বলেন, ‘এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কী পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এইসব বলদামি কথাবার্তা জাস্ট নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে ‘এত মানুষ থাইকা কি লাভ বাচ্চার যদি জ্বরই আসে।’ কি করতে মন চায় এখন?’
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D272463538711688%26id%3D100078441306529&show_text=true&width=500" width="500" height="285" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয়, বর্তমানে আলাদা থাকছেন তারা।

