রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী থেকে এই পদযাত্রা শুরু হয়। ১৬ কিলোমিটারের এই পদযাত্রা টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়েসাহেব বাজার মোড়ে গিয়ে বিকাল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে। ছবি: শরাফাত হোসেন ও বিপ্লব মল্লিক।
