২৫০ শয্যা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে আমরণ অনশন শুরু করে তারা।
কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক গরীব রুহানি মাসুম, সদস্য সচিব বখতিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বাইজিদ জোয়ার্দ্দার, আবু হাশেম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদর উপজেলা শাখার কামাল হোসেনসহ জেলার বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধা সন্তানরা।
ভবন নির্মাণের পরও পূর্ণাঙ্গ রূপে হাসপাতালটির কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসকসহ জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ রূপে ২৫০ শয্যা হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা এ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
