মঞ্চ থেকে পড়ে যাওয়া গায়ক বাদশা নন

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:৪৪

বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম বাদশা। বাদশার গান শুনলেই যে কেউ নেচে উঠতে বাধ্য। অথচ নিজের গানের তালে নাচতে গিয়ে নিজেরই এবার বিপদ ঘটালো বাদশা। সম্প্রতি গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চ থেকে পড়ার একটি ভিডিও সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় এই গায়ককে বাদশা বলে দাবি জানালেও গায়ক সয়ং তা নাকচ করে ভক্তদের আশ্বস্ত করলেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কালো চশমা চোখে ভাইরাল ভিডিওর গায়কের সঙ্গে সোশ্যাল মিডিয়ার অনেকে বাদশার মিল খুঁজে পেলেও তিনি স্বয়ং জানালেন, ভাইরাল হওয়া ভিডিওটি মোটেই তার নয়। টুইট বার্তায় তিনি বলেন, ‘এটা আমি নই, তবে এই ব্যক্তি যেই হোন না কেন, আমি আশা করি উনি সুস্থ রয়েছেন’।

বাদশার জবাব শুনে স্বস্তিতে তার ভক্তরা। গায়ক একদম সুরক্ষিত আছে এমনটা জেনে হাঁফ ছেড়ে বেঁচেছেন তার ভক্তরা। জানা যায়,পাঞ্জাবি গায়ক এলি মনগত ওই পারফরম্যান্সের সময় মঞ্চ থেকে পড়ে যান। তার চেহারা এবং স্টাইল বাদশার সঙ্গে মিল রয়েছে, তাই ভুলবশত নেটদুনিয়ায় বাদশার নামেই ভাইরাল হয় ওই ভিডিও।

২০০৬ সালে হানি সিং-এর সঙ্গে জুটি বেঁধে কেরিয়ার শুরু করেছিলেন বাদশা। হানি সিং-এর ছত্রছায়া থেকে বেরিয়ে আসবার পড়েই খ্যাতির শিখরে উঠে আসেন তিনি। হানি ও বাদশার ব্যান্ডের নাম ছিল ‘মাফিয়া মন্দির’। 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thats not me, but whoever that is i hope he is safe

ইত্তেফাক/পিএস