ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ঈদে দুটি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ প্রচার নিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিলেন কিছুদিন। তবে হঠাৎ করেই গত কয়েকদিন থেকে তিনি লাপাত্তা হওয়ায় গুঞ্জন উঠে, আমেরিকায় উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন তার স্বামী শাকিব খান। তবে এবার গুঞ্জন উড়িয়ে দিয়ে সবার সামনে এলেন বুবলী।
মঙ্গলবার নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’
মা ও ছেলের ছবিতে অধিকাংশ ভক্তরা ইতিবাচক মন্তব্য করেছেন। আবার বুবলীকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বীরের জন্যও দোয়া করেছেন অনেকে।
এদিকে বেশ কিছুদিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা। শাকিব, অপু ও তাদের সন্তান আব্রাম খান জয়কে নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেছে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FiamShobnomYesminBubly%2Fposts%2F868007031349228&show_text=true&width=500" width="500" height="703" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
এরপর থেকেই শাকিব-অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন নিয়ে সামাজিক পাতায় চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে। একদিকে নেটিজেনরা তাদেরকে সাধুবাদ জানালেও অন্যদিকে নেটিজেনদের কেউ কেউ বুবলীকে খুঁজছেন।
