মুখটা আরও জঘন্য লাগছে: উরফি

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯:০৮

 বলিউডে অনেক অভিনেত্রীই কাঁটাছেড়া করে চেহারার বদল ঘটিয়েছেন। এই অস্ত্রোপ্রচারে কারও ক্ষেত্রে ইতিবাচক হলেও, কারও আবার কেরিয়ারও একেবারে ধ্বংস হয়ে গেছে। এবার চোখে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়লেন উরফি জাভেদ। আসলে নিজের চোখের তলায় কালো দাগ কমাতেই এই অস্ত্রোপ্রচার করতে গিয়েই হিতে বিপরীত হলো উরফির।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শৈশব থেকেই চোখের নীচে কালো ছোপ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। এজন্য এই ছোপের কারণে অতীতে কয়েকবার ট্রোলের মুখোমুখি হয়েছেন তিনি। সেই কারণেই শেষ পর্যন্ত উরফি বেছে নিয়েছিলেন অস্ত্রোপ্রচার। তবে সুফল পেলেন না তিনি। 

উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, ‘আমার চোখের তলায় ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই কারণেই এই ফিলার করাই। কিন্তু এখন মুখটা আরও জঘন্য লাগছে।’ 

এরই সঙ্গে উরফি আরও লেখেন, ‘এখন নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম?’ যদিও খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি। 

 

ইত্তেফাক/পিএস