রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি ও মৃত্যু সংখ্যা। হাসপাতালে বেডের তুলনায় কয়েক গুণ রোগী চিকিৎসা নিতে আসছে। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের ভেতরে তো দুরের কথা বারান্দায়ও জায়গা হচ্ছে না। বেশির ভাগ হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ছবিগুলো বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
