রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক ও রাজউক পরিচালক হামিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকায় রাজউক নকশা ব্যতিরেকে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ দুইটি ভবনের মালিকে ৪ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। কয়েকটি নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দিই। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করি।
এছাড়াও তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক অভিযানের পাশাপাশি জন সচেতনতা কর্মসূচি হিসেবে কাজ করছে। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি যেন জমে না থাকে মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাজউক পরিচালক হামিদুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫) এলাকায় রাজউক নকশা অনুযায়ী শৃঙ্খলা থেকে বিল্ডিং নির্মাণ করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। যারা রাজউকের নিয়ম না মেনে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করে তাদের প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করবে বলে মুচলেকা দেয়। এছাড়াও এডিশ মশা থেকে সতর্ক থাকতে বাড়িঘর, বাগান এবং নির্মাণাধীন ভবনের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নির্মাণাধীন ভবনে কিউরিং চলাকালীন পানি জমিয়ে না রেখে ০২ দিন পর পর পরিবর্তন করতে হবে এই বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এলাকাবাসী জানায়, রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড সাব্বির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাসসহ রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুমতি ছাড়াই রানওয়েতে বিমান, অল্পের জন্য রক্ষা পান ৪ শতাধিক যাত্রী
ডিবি কার্যালয় যাচ্ছেন হিরো আলম