পিএসজিতে কঠিন সময় পার করেছেন মেসি: নেইমার

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:২৩

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজিতে মেসিকে কঠিন সময় কাটাতে হয়েছে বলে জানিয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মেসি কেন ফরাসি ক্লাবটিতে সুবিধা করতে পারনেনি সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন নেইমার।  

ইউটিউবে একটি অনুষ্ঠানে কথা বলার সময় নেইমার সতীর্থ মেসির পিএসজি ছাড়ার বিষয়ে বলেন, ‘তাকে (মেসি) নিয়ে আমার মধ্যে সন্দেহ দানা বাধলে বিষয়টি নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তিনিও এর জবাব দিয়েছেন।’

নেইমার বলেন, ‘পিএসজিতে দুই বছরে মেসির পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তিনি সবকিছুই জিতেছেন। যে কারণে তিনি এমন কোথাও যেতে চেয়েছিলেন যেখানে তাকে সাদরে গ্রহণ করা হবে। বিষয়টি আমি অনুধাবন করতে পেরেছি। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জীবন কাটাতে পারবেন। মায়ামিতে তার পরিবারও বেশ স্বস্তিতে থাকবে। কঠিন সময় পার করার পর এটি ছিল তাদের জন্য আসলেই ভালো একটি সিদ্ধান্ত।’

ইত্তেফাক/জেডএইচ