ভারতে বিজেপিবিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে বিতর্ক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০০:২৮

ভারতে কংগ্রেসসহ মোট ২৬টি বিরোধী দল মিলে বেঙ্গালুরুতে তাদের কনক্লেভ থেকে জোটের নতুন নাম ‘ইন্ডিয়া’ ঘোষণা করার পর ২৪ ঘণ্টা না পেরোতেই এই নামকরণ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। যদিও এই ইন্ডিয়াকে বিরোধীরা ‘অ্যাক্রোনিম’ বা একটি শব্দ বন্ধের সংক্ষিপ্ত রূপ বলে দাবি করেছে।

কয়েকটি রাজনৈতিক দল মিলে দেশের ইংরেজি নাম অনুসারে নিজেদের জোটের নামকরণ করতে পারে কি না, অনেকেই সে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমন কি আদালতেও এই নামকরণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ার ‘ডি’ শব্দটি ‘ডেমোক্র্যাটিক’ না কি ‘ডেভেলপমেন্টালে’র সংক্ষিপ্ত রূপ, বিরোধী নেতাদের নানা ধরনের টুইট তুলে ধরে অনেকে সেই অসংগতির দিকেও দৃষ্টি আকর্ষণ করছেন। 

ওদিকে ক্ষমতাসীন বিজেপিও বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে। এই পটভূমিতেই আজ বৃহস্পতিবার ভারতের সদ্য উদ্বোধন হওয়া নতুন পার্লামেন্ট ভবনে বর্ষাকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে, আর সেখানেই হবে ‘ইন্ডিয়া’ জোটের প্রথম পরীক্ষা।

হওয়া নতুন পার্লামেন্ট ভবনে বর্ষাকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে, আর সেখানেই হবে ‘ইন্ডিয়া’ জোটের প্রথম পরীক্ষা।

‘ইন্ডিয়া’তে যাদের আপত্তি

বিহারের জনতা দল (ইউনাইটেড) সূত্রে বলা হচ্ছে, তাদের নেতা নীতিশ কুমারের প্রথম থেকেই ইন্ডিয়া নামটি পছন্দ ছিল না। বেঙ্গালুরুর বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ইন্ডিয়া নাম দিলে সেটা অনেকটা বিজেপির জোট ‘এনডিএ’র মতোই শোনাবে।

ইত্তেফাক/এএইচপি