চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ২৬টি অজগর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সাপগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
এ ব্যাপারে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে সাপগুলো চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। ২৬টি সাপের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি বাচ্চা সাপ ও বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি বয়স্ক সাপ রয়েছে বলে জানান তিনি।
এ সময়ে ইউএনও ছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান ও ভেটেনারী সার্জন আবদুল সাজ্জাদ জুলকার নাঈম।
