কোচ শফিকুল ইসলাম মানিকের হাতে থাকাকালীন মোহামেডান লিগের সপ্তম স্থান ছিল। জয় পেয়েছিল তিন ম্যাচে। ছিল ১২ পয়েন্ট। সেই মোহামেডানকে সহকারী কোচ আলফাজ আহমেদের হাতে তুলে দেওয়ার পর মোহামেডান প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিয়ে মৌসুম শেষ করলো গতকাল শনিবার। কুমিল্লায় মোহামেডান ৩-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। মোহামেডানের সানডে, আরিফ, সুলায়মান দিয়াবাতে এবং রহমতগঞ্জের ইমন গোল করেন।
দেশের মোহামেডান সমর্থকরা খানিকটা হলেও খুশি। খারাপ রেজাল্ট হওয়ার চেয়ে উন্নতির পথে হাঁটছে মোহামেডান। ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। আলফাজ আহমেদ হেড কোচ হওয়ার পর লিগে ২০ পয়েন্ট পেয়েছে। জয় পেয়েছে ছয়টা। আর সব মিলিয়ে হিসাব করতে গেলে ফেডারেশন কাপ এবং লিগের খেলা নিয়ে ১০ ম্যাচ জিতেছে মোহামেডান। ফেডারেশন কাপে চার ম্যাচ জিতেছে।
এবারের লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বিদেশিরাই রয়েছে। এদের মধ্যে আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ডরিয়েলটন ২০ গোল করে শীর্ষস্থান পেয়েছেন। দ্বিতীয় স্থানে মোহামেডানের অধিনায়ক মালীর ফুটবলার সুলায়মান দিয়াবাতের গোল ১৬টি এবং বসুন্ধরা কিংস থেকে আবাহনীতে যোগ দেওয়া আবাহনী কোস্টারিকার ফরোয়ার্ড কলিন্দ্রেসের গোল ১২টি।
