নিম্নমানের কাঁচামালে স্কুল ভবন নির্মাণ, বন্ধ করলেন ইউএনও

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:৫২

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নমানের কাঁচামাল দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করায় কাজ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রোববার (২৩ জুলাই) বিকালে উপজেলার ধানখালী মহের উদ্দিন (এমইউ) মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ তলা বিশিষ্ট ভবনের কাজ পরিদর্শন করে এ নির্দেশ দেন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন।

ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে প্রাথমিকভাবে নিম্নমানের সামগ্রী (প্লাস্টার বালু, ইটের খোয়া এবং পাথর) ব্যবহারের প্রমাণ থাকায় কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণ সামগ্রীর ল্যাব টেস্ট ও পরিদর্শন রিপোর্ট যাচাই করে পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু হবে।

 

ইত্তেফাক/এবি