শিবগঞ্জে পরিত্যক্ত কুয়ার পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৩৭

শিবগঞ্জে ফরিদ উদ্দিন নামে ৫২বছরের এক বৃদ্ধা পালিত ছাগল বাঁচাতে গিয়ে পরিত্যক্ত কুয়ায় পড়ে মারা গেছে বলে জানা গেছে।

মারা যাওয়া ফরিদ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নাধীন গুপ্তমানিক রানীনগর গ্রামের  মৃত মাজেদ আলির ছেলে।

স্থানীয় ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদ উদ্দিনের একটি পালিত ছাগল নিজ বাড়ির পিছনে একটি পরিত্যক্ত কুয়ার পড়ে যাওয়ার সময় ছাগলটিকে বাঁচাতে গিয়ে পা ফসকে কুয়ায় পড়ে গিয়ে সেখানে মারা যায়। শিবগঞ্জ থানার এসআই আব্দুল মতিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/আরকেজি