প্রথমবার মিউজিক ভিডিওতে দুলকার সালমান

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৩৮

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে দেখা গেছে দক্ষিণী অভিনেতা দুলকার সালমানকে। তাও আবার বছরের সেরা  ‘হীরিয়ে’ রোমান্টিক গানে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

২৫ জুলাই মিউজিক ভিডিওটি মুক্তির পর পরই দর্শক-শ্রোতার মাঝে দারুন সাড়া ফেলেছে। সেই সঙ্গে  ইউটিউব টেন্ডিংও চলে এসেছে।

মিউজিক ভিডিওটিতে দুলকার সালমান সঙ্গে জসলিন রয়্যালকেও দেখা গেছে। পাঞ্জাবের হীর রঞ্জার প্রেমকাহিনীর অনুপ্রেরণায় দুই শিল্পীর রসায়ন নতুন রূপ দিয়েছে।

ছবি: বলিউড হাঙ্গামা

‘হীরিয়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজৎ সিং ও জসলিন রয়্যাল।  

ইত্তেফাক/আরএজে